মঙ্গলবার

১৭ মার্চ, ২০২৬ ৩ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
হরমুজ প্রণালি অচলের জেরে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ৬০ শতাংশ কমেছে একদিনে যমুনা সেতুতে ১০ হাজারের বেশি অতিরিক্ত যানবাহন পারাপার কাবুলে হাসপাতালে পাকিস্তানের বিমান হামলার দাবি: নিহত প্রায় ৪০০, আহত ২৫০ মধ্যপ্রাচ্য সংকট: ইরানের কৌশলে যুদ্ধের গতিপ্রকৃতিতে পরিবর্তন আব্দুল্লাহপুরে ঈদে ঘরমুখো মানুষের চাপ, বাস সংকট ও বাড়তি ভাড়া ভোগান্তি তৈরি করেছে ম্যানেজিং কমিটির সভাপতির জন্য ন্যূনতম যোগ্যতা: স্নাতক পাশ বাধ্যতামূলক আইএমএফ প্রতিনিধি দল ঢাকায় ২৩ মার্চ, জুনে ১৩০ কোটি ডলারের কিস্তি ছাড়ের সম্ভাবনা চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ১,৬৬৮, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৪

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৫ ১৭:৫৯

শেয়ার

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) হিসেবে ড. আনিসুজ্জামান চৌধুরীকে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার বিকেলে মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ড. আনিসুজ্জামান চৌধুরীকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন।

এতে বলা হয়, Rules of Business, 1996-এর Rule 3B(iia) অনুযায়ী উপদেষ্টাকে সহায়তা প্রদানের জন্য ড. আনিসুজ্জামান চৌধুরীকে অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বর্তমানে আনিসুজ্জামান চৌধুরী ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড সাইকোলজি এবং অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স অ্যাকাডেমি, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের স্কুল অব বিজনেসে একযোগে অতিথি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

তিনি ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত নিউইয়র্ক ও ব্যাংককে জাতিসংঘের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন।



banner close
banner close