সোমবার

৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২৭ মাঘ, ১৪৩২

যৌন নিপীড়ন মোকাবিলায় চালু হচ্ছে হটলাইন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৫ ১৭:৩৬

শেয়ার

যৌন নিপীড়ন মোকাবিলায় চালু হচ্ছে হটলাইন
ফাইল ছবি

যৌন নিপীড়ন মোকাবিলায় অন্তর্বর্তী সরকার হটলাইন চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে একথা জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে আমি জানাচ্ছি যে, রাস্তাঘাটে যে যৌন নিপীড়ন হয়, হয়রানি হয়- এই ব্যাপারে প্রতিকার নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত একটা আলাদা হটলাইন প্রদান করা হবে।’

তিনি বলেন, ‘সম্ভবত ২৪ ঘণ্টার মধ্যে (নম্বর) জানিয়ে দেওয়া হবে; রাস্তাঘাটে যেকোনো ঘটনা ঘটলে হটলাইনে ২৪ ঘণ্টা চালু থাকবে অভিযোগ দেওয়ার জন্য। এটা তদারিক করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ডেডিকেটেড সেল থাকবে।’

আইন উপদেষ্টা বলেন, ধর্ষণের মামলাগুলো তদারকি করার জন্য আইন মন্ত্রণালয়েরও আলাদা একটা সেল থাকবে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।



banner close
banner close