রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বাড়তে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৫ ১০:২৯

শেয়ার

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বাড়তে পারে তাপমাত্রা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার তাপমাত্রা আগের তুলনায় সামন্য পরিমাণ বাড়তে পারে। ফলে পরিবেশে গরমের অনুভূতিও কিছুটা বেশি থাকতে পারে। আর আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম।

রোববার আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকবে। ফলে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। আর এই সময়ের মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এ ছাড়া পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় রোববার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।