মঙ্গলবার

১৭ মার্চ, ২০২৬ ২ চৈত্র, ১৪৩২

তহবিল সংকট: রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অর্ধেকে নামাবে WFP!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ মার্চ, ২০২৫ ১৪:৩০

শেয়ার

তহবিল সংকট: রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অর্ধেকে নামাবে WFP!
কোলাজ: বাংলা এডিশন

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP ঘোষণা দিয়েছে যে জরুরি তহবিলের অভাবে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য রেশন কমিয়ে আনা হবে। বর্তমানে একজন রোহিঙ্গা মাসে ১২.৫০ ডলার মূল্যের খাদ্য সহায়তা পান, যা কমিয়ে ৬ ডলারে আনা হবে।

শুক্রবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে WFP জানায়, রোহিঙ্গাদের জন্য পূর্ণ রেশন চালিয়ে যেতে এপ্রিলে ১৫ মিলিয়ন ডলার এবং বছরের শেষ পর্যন্ত মোট ৮১ মিলিয়ন ডলার প্রয়োজন।

WFP-এর কান্ট্রি ডিরেক্টর ডম স্ক্যালপেল্লি বলেন, রোহিঙ্গা শরণার্থীরা মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। রেশন কমে গেলে তারা আরও কঠিন পরিস্থিতির মুখে পড়বে।

বর্তমানে রোহিঙ্গারা নির্ধারিত দোকান থেকে ডিজিটাল ভাউচারের মাধ্যমে খাবার সংগ্রহ করেন। কিন্তু তহবিল সংকটের কারণে ২০২৩ সালেও রেশন কমানো হয়েছিল, যার ফলে অনেক শরণার্থীর পুষ্টির অবস্থা খারাপ হয়েছে।

রোহিঙ্গাদের কর্মসংস্থানের সুযোগ সীমিত, ফলে খাদ্য সহায়তা কমে গেলে তারা আরও সংকটে পড়বেন।

WFP আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় তহবিল সহায়তা নিশ্চিত করতে এগিয়ে আসেন।



banner close
banner close