রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর আবরার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মার্চ, ২০২৫ ১১:৪৪

শেয়ার

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর আবরার
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক সি আর আবরার। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার বেলা ১১টা ৮ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সি আর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ।