রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের অতর্কিত হামলা, নিহত এক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১৩:৪৪

আপডেট: ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১৪:১২

শেয়ার

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের অতর্কিত হামলা, নিহত এক
ছবি: সংগৃহীত

বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর, আইএসপিআর।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।

ঠিক কখন এ হামলা হয়েছে সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে এ ঘটনায় গুলিতে শিহাব কবির নাহিদ নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

ঘটনার সুত্রপাত কিভাবে তা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।