বৃহস্পতিবার

২১ মে, ২০২৬ ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

এসপিদের ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ২০:৪৪

শেয়ার

এসপিদের ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জেলা প্রশাসককে (ডিসি) তাদের বর্তমান পদ থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।

ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এই অবস্থায় সেই বিতর্কিত পুলিশ সুপারদের (এসপি) ভবিষ্যৎ পরিণতি কী হবে, তা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেয়া এক পোস্টে তিনি জানান, এসপিদের ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

আসিফ মাহমুদ লেখেন, ‘২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে ৬৪ জেলার দায়িত্বে থাকা এসপিদেরও ওএসডি/বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।’

১৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন ৩৩ জন ডিসি ওএসডি হয়েছেন। একই কারণে ১২ জন কর্মকর্তা এর আগে ওএসডি হয়েছেন।



আরও পড়ুন:

banner close
banner close