শনিবার

১ আগস্ট, ২০২৬ ১৭ শ্রাবণ, ১৪৩৩

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত: বিজিবি মহাপরিচালক  

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ১৭:২৬

শেয়ার

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত: বিজিবি মহাপরিচালক  
ছবি: সংগৃহীত

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বিজিবি ও বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে তিনি একথা বলেন।

সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়েও কঠোর বার্তা দিয়েছেন তিনি। আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, কোনো পক্ষই সীমান্তের ১৫০ গজের মধ্যে স্থায়ী অবকাঠামো নির্মাণ করতে পারবে না।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্যা হিন্দু।

বিজিবি ও বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ‘বাংলাদেশে সাম্প্রতিক অতীতে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত। আমরা দুর্গাপূজার সময় আন্তর্জাতিক সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে পূজা প্যান্ডেলগুলোর নিরাপত্তা দিয়েছিলাম এবং সেই পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।’

সীমান্তে বেড়া নির্মাণ ইস্যুতে ভারত-বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক টানাপোড়েনের বিষয়ে তিনি বলেন, ‘কোনো পক্ষেরই সীমান্তের ১৫০ গজের মধ্যে স্থায়ী কাঠামো নির্মাণের অনুমতি নেই।’

তিনি আরও বলেন, ‘১৫০ গজের মধ্যে বেড়া দেয়া হলে যোগাযোগের শূন্যতা দেখা দেয়।’



banner close
banner close