সোমবার

৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২৭ মাঘ, ১৪৩২

রাতে ভোট নেওয়া ডিসিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে : উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৩১

শেয়ার

রাতে ভোট নেওয়া ডিসিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে : উপদেষ্টা আসিফ
উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

রাতের ভোট করা সব ডিসিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে তার ফেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে রাতের ভোট করা সকল ডিসিদের ওএসডি/বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। ইতিমধ্যে ওএসডি হয়েছে ৩৩ জন।

এর আগে বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ৩৩ যুগ্ম সচিবকে ওএসডি করেছে অন্তর্বর্তী সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক ৬টি প্রজ্ঞাপনে এই ৩৩ যুগ্ম সচিবকে ওএসডি করার কথা জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, এই কর্মকর্তারা ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একাদশ জাতীয় নির্বাচনের পর যেসব এসপি ও ইউনিট প্রধানরা বিপিএম-পিপিএম পদক পেয়েছিল, তা-ও বাতিল করা হয়েছে। একই কারণে এর আগে ওএসডি করা হয় ১২ ডিসিকে।



banner close
banner close