সোমবার

৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২৭ মাঘ, ১৪৩২

মোহাম্মদপুরে রাতভর যৌথবাহিনীর অভিযানে নিহত ২, আটক ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০৮:৪৭

আপডেট: ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০৮:৪৮

শেয়ার

মোহাম্মদপুরে রাতভর যৌথবাহিনীর অভিযানে নিহত ২, আটক ৫
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার ৪০ ফিট এলাকায় যৌথবাহিনীর অভিযানে নিহত হয়েছে দুজন। এ ঘটনায় অন্তত পাঁচজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ওয়্যারলেস অপারেটর আব্দুর রব বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুজনের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, যৌথবাহিনীর নিয়মিত টহলের সময়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায়। এ সময় যৌথবাহিনীর সদস্যরা পালটা গুলি চালালে দুজন নিহত হয়। এই ঘটনায় সেনাবাহিনীর কেউ আহত হয়নি। নিহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি।



banner close
banner close