সোমবার

১৬ মার্চ, ২০২৬ ১ চৈত্র, ১৪৩২

সেনানিবাসে আশ্রয় নেয়া ৬২৬ জন কোথায়, প্রশ্ন আলালের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১৩:০৫

শেয়ার

সেনানিবাসে আশ্রয় নেয়া ৬২৬ জন কোথায়, প্রশ্ন আলালের
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি: সংগৃহীত

আওয়ামী সরকার পতনের পর প্রাণনাশের আশঙ্কায় দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ৬২৬ জন। তবে তাদেরকে কোথাও পার করে দেয়ার ব্যবস্থা হয়ে থাকলে সেই বিষয়ে তদন্ত হওয়া উচিত বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সেনাবাহিনীর কাছে আশ্রয় নেয়া ৬২৬ জন কোথায়-- এমন প্রশ্ন রেখে আলাল বলেন, কোনো কর্মকর্তা যদি তাদের পার করার ব্যবস্থা করা হয়ে থাকেন, তা তদন্ত হওয়া উচিত।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, এনজিও করা আর দেশ পরিচালনা এক নয়। অভিজ্ঞদের পরামর্শ নিতে হবে।

সংবিধান মানলে জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে মন্তব্য করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘দেশ সংস্কারে ৩১ দফা দিয়েছে বিএনপি। অন্যদের পরামর্শ নিতেও আমরা প্রস্তুত। এটিকে দুর্বলতা ভাবলে ভুল করবেন।’




banner close
banner close