সোমবার

৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২৭ মাঘ, ১৪৩২

বিশ্ব ইজতেমায় হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না : জিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১৫:৩৭

শেয়ার

বিশ্ব ইজতেমায় হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না : জিএমপি কমিশনার
জিএমপি কমিশনার। ছবি: সংগৃহীত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (জিএমপি) ড. নাজমুল করিম খান বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছাড়িয়েছে, ইজতেমা ময়দানে হামলা হতে পারে। আমরা এই হুমকিকে উড়িয়ে দিচ্ছি না। ইজতেমায় লোক সমাগম কম হওয়ার জন্য কেউ গুজব ছড়িয়ে থাকতে পারে। আজ পবিত্র শবেবরাত ও বিশ্ব ইজতেমা হওয়ায় ধর্মপ্রাণ মুসলমানরা নিরাপদে যেন ইবাদত করতে পারেন সেজন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।

তবে তিনি কোনো ঘটনা ঘটবে না বলে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ভয় না পাওয়ার আহ্বান জানান।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানের ২ নম্বর ফটকের ভেতরে বিদেশি খিত্তার সামনে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে এক প্রেসব্রিফিং এ তিনি এসব কথা বলেন।

জিএমপি কমিশনার বলেন, ‘আজ সাদপন্থীদের ইজতেমা শুরু হলো। আজ পবিত্র শবেবরাত। দুটি কারণে ইজতেমা ময়দানে ধর্মপ্রাণ মুসল্লিরা বেশি আসবেন।

সেটা ভেবেই আমরা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে, ইজতেমায় হামলা হতে পারে।’

আমরা গুজব উড়িয়ে দিচ্ছি না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা রাস্তাগুলো খালি রাখতে চাই। কোনো ঘটনা ঘটলে আমরা যেন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারি সেজন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে।

ড. নাজমুল করিম খান বলেন, ‘সাদপন্থীদের এবারের ইজতেমায় ৭ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি র‍্যাবসহ অন্যান্য বাহিনীও মোতায়েন রয়েছে। ১৬টি ওয়াচ টাওয়ার, ৩৩৬ টি সিসি ক্যামেরা, সার্ভিল্যান্স টিম, রুপটফ, ৩৫টি বাইনুকোলার, ২০টি চেকপোস্ট ও ৩৫টি মোবাইল টিম কাজ করছে। হকার উচ্ছেদের জন্য পুলিশ ম্যাজিস্ট্রেট কাজ করছে।’

বোম ডিস্পোজাল ইউনিটসহ সব ধরনের আয়োজন সম্পন্ন উল্লেখ করে তিনি বলেন, ‘অনুমতি ছাড়া কেউ ড্রোন উড়াতে পরাবে না, ড্রোন সার্ভিল্যান্স কাজ চলছে।



banner close
banner close