বৃহস্পতিবার

২১ মে, ২০২৬ ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বসন্ত উৎসবে মেতেছে ঢাবি বকুলতল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১৪:৩০

শেয়ার

বসন্ত উৎসবে মেতেছে ঢাবি বকুলতল
বসন্ত উৎসব। ছবি: সংগৃহীত

বসন্ত উৎসবে মেতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের বকুলতলা। শুক্রবার ভোরে শুরু হয়েছে ‘বসন্ত উৎসব।

প্রতিবছরের মতো এবারো বাংলা পঞ্জিকা অনুযায়ী পহেলা ফাল্গুনে বসন্ত উৎসবের আয়োজন করেছে জাতীয় বসন্ত উৎসব উদ্‌যাপন পরিষদ। এটি তাদের ৩১তম বসন্ত উৎসব।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় গান, দলীয় নাচ, কবিতায় উৎসব শুরু হয়েছে। রাগ বসন্ত পরিবেশন করেন সুস্মিতা দেবনাথ। সরোদে ছিলেন ইসরা ফুলঝরি খান ও তবলায় আপন বিশ্বাস।

এই আয়োজনে বিভিন্ন নৃত্য ও সংগীতের দল, একক শিল্পীর পরিবেশন, শিশু-কিশোর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা চলছে।



আরও পড়ুন:

banner close
banner close