বৃহস্পতিবার

২১ মে, ২০২৬ ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:০৫

শেয়ার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফ মারা গেছেন
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফ মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার সকাল ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার একান্ত সহকারী তাওহিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সকাল দশটার দিকে মগবাজার ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিচারপতি আবদুর রউফ মারা গেছেন। পরিবারেরর সদস্যরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’

বিচারপতি আবদুর রউফ ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সবশেষ দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যান এবং জাতীয় শিশু সংগঠন ফুলকুঁড়ি আসরের সভাপতির দায়িত্ব পালন করেন।



আরও পড়ুন:

banner close
banner close