বৃহস্পতিবার

২১ মে, ২০২৬ ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

গাজীপুরে হামলায় আহত ৫ জন ঢাকা মেডিকেলে, মাথায়-হাতে গুরুতর আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:২০

শেয়ার

গাজীপুরে হামলায় আহত ৫ জন ঢাকা মেডিকেলে, মাথায়-হাতে গুরুতর আঘাতের চিহ্ন
আহত ৫ জন ঢাকা মেডিকেলে। ছবি: সংগৃহীত

গাজীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে মারধরে আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে তিনজনের মাথায় এবং একজনের হাতে ও আরেকজনের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন গাজীপুরের ইয়াকুব (২৪), সৌরভ (২২), কাশেম (১৭), শুভ শাহরিয়া (১৬) ও হাসান (২২)।

আহত ইয়াকুবের ভাই মো. নাছির বলেন, গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের বাসার একটি কক্ষে গতকাল রাত সাড়ে আটটার দিকে আটকে রেখে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তাঁদের এলোপাতাড়ি আঘাত করা হয়। তাঁর ভাইয়ের মাথায় আঘাত রয়েছে। তাঁর ভাইসহ কয়েকজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা বিক্ষুব্ধ জনতা। এ সময় মাইকে ডাকাত পড়েছে ঘোষেণা দেওয়ায় স্থানীয় কিছু ব্যক্তি তাঁদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত ১৬ জন আহত হওয়ায় খবর পাওয়া যায়।

একটি সুত্র বলছে, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের উস্কানিমূলক বক্তব্যের কারণে এ হামলা হয়ে থাকতে পারে।

হামলার প্রতিবাদে শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের নেতা মো. আবদুল্লাহ বলেন, ‘শুক্রবার রাতে আমাদের কাছে খবর আসে, ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। এটি শোনার পর প্রতিহত করতে আমাদের শিক্ষার্থীরা রওনা হন। দ্রুত ১৫-১৬ জন ঘটনাস্থলে চলে যান। সেখানে গিয়ে দেখা যায়, লুটপাট হচ্ছে। এতে বাধা দিলে পেছন থেকে হুট করে অনেক মানুষ জড়ো হয়ে যায়। তাদের হাতে রামদাসহ বিভিন্ন অস্ত্র ছিল। অন্য শিক্ষার্থীরা আসার আগেই বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে অন্যান্য শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাঁদেরও পেটানো হয়।’



আরও পড়ুন:

banner close
banner close