বৃহস্পতিবার

২১ মে, ২০২৬ ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিচার ও সংস্কার হবেই: উপদেষ্টা মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০৮:৪৩

শেয়ার

বিচার ও সংস্কার হবেই: উপদেষ্টা মাহফুজ আলম
ফাইল ছবি

এখন গঠনমূলক রাজনীতির সময় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ‘এখন উত্তম বিকল্প দেখানোর সময়। প্রতিরোধের প্রয়োজনেই দরকার নিজেদের প্রশিক্ষিত, প্রাজ্ঞ ও স্থির করে তোলা।’

তিনি বলেন, ‘থামুন, শান্ত হোন। সরকারকে কাজ করতে দিন। বিচার ও সংস্কার হবেই। আমি জানি এ উত্তপ্ত মৌসুমে কেউ থামতে বলবে না আপনাদের। কিন্তু, আপনারা গালি দিলেও বলবো, থামুন।’

বৃহস্পতিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আরো বলেন, ‘এটা দীর্ঘমেয়াদী লড়াই। প্রস্তুতি নিন, হঠকারিতা করবেন না। অভ্যুত্থানের ফসল নষ্ট করবেন না। শত্রুরা আপনাদের যেভাবে দেখতে ও দেখাতে চায়, সেপথে না যাওয়াই এ দেশের জন্য ভালো।’



আরও পড়ুন:

banner close
banner close