রবিবার

২ আগস্ট, ২০২৬ ১৭ শ্রাবণ, ১৪৩৩

শেখ হাসিনার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৪৬

শেয়ার

শেখ হাসিনার বিচার দাবিতে শাহবাগ অবরোধ
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা এই অবরোধ করেন। তাদের অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সরেজমিন দেখা যায়, আন্দোলনকারীরা শহিদদের ছবি এবং ন্যায়বিচারের আহ্বান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নিয়েছেন। এ সময় তারা শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

এ সময় আন্দোলনকারীরা বলেন, ‘আমরা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে অনেকের দুয়ারে দুয়ারে গিয়েছি, কিন্তু সহানুভূতির পরিবর্তে পেয়েছি অবহেলা ও অসম্মান।’



banner close
banner close