রবিবার

২ আগস্ট, ২০২৬ ১৭ শ্রাবণ, ১৪৩৩

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:২৯

আপডেট: ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৩৫

শেয়ার

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী, সিনিয়র সাংবাদিক মনির হায়দার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালেয়ের এক প্রজ্ঞাপনে তার নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘মনির হায়দারকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সিনিয়র সচিব পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

মনির হায়দার ইত্তেফাক, মানবজমিন, একুশে টেলিভিশন, জনকণ্ঠসহ বিভিন্ন সংবাদমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন।



banner close
banner close