রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

মিরপুরের টেকপাড়া বস্তিতে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০৬:৪৩

শেয়ার

মিরপুরের টেকপাড়া বস্তিতে আগুন
ছবি: সংগৃহীত

মিরপুর ১৪ নম্বর টেকপাড়া বস্তিতে আগুন লেগেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন কন্ট্রোল রুমে ডিউটি অফিসার রাকিবুল হাসান। রাত ১টা ৪৮মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এরপর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ফিরে এসেছে। ২টি ইউনিট এখনও কাজ করে যাচ্ছে।