রবিবার

২ আগস্ট, ২০২৬ ১৮ শ্রাবণ, ১৪৩৩

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে কমিশন দায়বদ্ধ: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১৩:৫৬

শেয়ার

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে কমিশন দায়বদ্ধ: ইসি সানাউল্লাহ
ছবি: সংগৃহীত

একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশন দায়বদ্ধ। আর সে লক্ষ্যে ভোটার তালিকাও হাল নাগাদ করার কাজ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলার নির্বাচন কর্মকর্তা ও সুপারভাইজারদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।’

নির্বাচন কমিশনার বলেন, ‘প্রাপ্ত বয়স্ক হওয়ার পরও এতদিন যারা ভোট দিতে পারেন নি তারাও সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছেন।’

কোনো নাগরিক উপযুক্ত হওয়ার পরও ঐচ্ছিক কাগজপত্র বা সামান্য জটিলতার কারণে যেনো ভোটার হওয়া থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন মো. সানাউল্লাহ।



banner close
banner close