বৃহস্পতিবার

২১ মে, ২০২৬ ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাহরাইনে লিগ্যাল অ্যাফেয়ার্স মহাপ‌রিচালকের সঙ্গে চার্জ দ্যা অ্যাফেয়ার্স-এর বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৩৯

শেয়ার

বাহরাইনে লিগ্যাল অ্যাফেয়ার্স মহাপ‌রিচালকের সঙ্গে চার্জ দ্যা অ্যাফেয়ার্স-এর বৈঠক
ছবি: সংগৃহীত

বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিগ্যাল অ্যাফেয়ার্স এবং মানবাধিকার বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত ইউসুফ আব্দুল কারিম বুচেরির সঙ্গে বৈঠক করেছেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস।

মানামার বাংলা‌দেশ দূতাবাস জানায়, গত ৩০ জানুয়া‌রি বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিগ্যাল অ্যাফেয়ার্স এবং মানবাধিকার বিষয়ক মহাপরিচালকের দফতরে অনু‌ষ্ঠিত বৈঠকে তারা বাংলাদেশ ও বাহরাইনের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ করে ফ্যামিলি ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়সহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।‎

মহাপরিচালক রাষ্ট্রদূত ইউসুফ আব্দুল কারিম দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, মোবাইল কনস্যুলার ক্যাম্প ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনের জন্য চার্জ দ্যা অ্যাফেয়ার্সে এ কে এম মহিউদ্দিন কায়েসের ভূয়সী প্রশংসা করেন।

দূতাবাসের তৃতীয় সচিব মোহাম্মদ মামুনুর রশিদ তালুকদার বৈঠকে উপস্থিত ছিলেন।



banner close
banner close