বৃহস্পতিবার

২১ মে, ২০২৬ ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

কুয়াশার চাদরে মোড়ানো রাজধানী ঢাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০৮:৫৬

শেয়ার

কুয়াশার চাদরে মোড়ানো রাজধানী ঢাকা
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার চাদরে মোড়ানো রয়েছে রাজধানী ঢাকা। কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় একটু দূরের জিনিস দেখতে বেগ পেতে হচ্ছে। কুয়াশার কারণে সকালে শীত একটু বেশি অনুভূত হচ্ছে।

রোববার সকালে রাজধানীর মিরপুর, জোয়ার সাহারা, বারিধারা, আফতাবনগর এলাকা কুয়াশায় মোড়ানো দেখা যায়।

এদিকে, কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় সকালে পথ চলতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

শনিবার রাতে আবহাওয়া অফিস জানায়, ‘২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।’

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলেও আবহাওয়া অফিসের পক্ষ থকে জানানো হয়েছিলো।



banner close
banner close