বৃহস্পতিবার

২১ মে, ২০২৬ ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

রাজধানীতে গণপরিবহন সংকট, ভোগান্তিতে অফিসগামীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০৮:৪১

শেয়ার

রাজধানীতে গণপরিবহন সংকট, ভোগান্তিতে অফিসগামীরা
ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমা উপলক্ষে গণপরিবহন সংকটে পড়েছেন রাজধানীর অফিসগামী যাত্রীরা। বিশেষত টঙ্গী থেকে উত্তরামুখী সড়কে ভোগান্তি বেশি দেখা গেছে।

রোববার সরেজমিনে উত্তরার জসীমউদ্দিন মোড়ে গেলে দেখা যায়, গণপরিবহনের জন্য অপেক্ষা করছেন অফিসগামী যাত্রীরা।

গাজীপুর বা টঙ্গী থেকে যানচলাচল বন্ধ থাকায় দেখা মিলছে না কোনো বাসের। দু-একটি বাস এলেও ভিড়ের কারণে সেগুলোতে ওঠার উপায় নেই। এমন অবস্থায় অফিসগামীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

এদিকে বাসের বিকল্প হিসেবে কাউকে ভাড়া বাইকে চড়ে গন্তব্যস্থলে পৌঁছাতে দেখা গেছে।

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত রোববার সকালে অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত উপলক্ষে ভোরের আলো ফুটতে না ফুটতেই মহাসড়কে মুসল্লিদের ঢল নেমেছে।



banner close
banner close