শনিবার

১৪ মার্চ, ২০২৬ ৩০ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
ইরানের হুমকির মুখে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ব্যাংক শাখা খালি মির্জা আব্বাসকে রোববারে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি চলছে ফ্যামিলি কার্ডের নামে চেকবই চুরির অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে উত্তরাঞ্চলে নতুন সড়ক স্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা চালু, ঈদযাত্রা স্বস্তিদায়ক হওয়ার সম্ভাবনা ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইরানের হুমকির মুখে সংযুক্ত আরব আমিরাতের বন্দর এলাকা খালির আহ্বান ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেট কার খাদে, দেড় বছরের শিশু নিহত নতুন মামলায় গ্রেপ্তার দেখানোয় আটকে গেল সাবেক প্রধান বিচারপতির মুক্তি

নির্বাচন হবে ডিসেম্বর বা জানুয়ারিতে, ভোট গ্রহন ব্যালটে: ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৫ ১৭:০৩

শেয়ার

নির্বাচন হবে ডিসেম্বর বা জানুয়ারিতে, ভোট গ্রহন ব্যালটে: ইসি মাছউদ
ইসি আব্দুর রহমানেল মাছউদ। ছবি: সংগৃহীত

২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। এছাড়াও আগামী নির্বাচনে ভোটগ্রহণ ব্যালেটের মাধ্যমে হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা জানান ইসি মাছউদ।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, প্রভাবমুক্ত থেকে জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য সুন্দর নির্বাচন উপহার দিতে চাই আমরা। কোনোভাবেই প্রভাবান্বিত হওয়ার সুযোগ নেই। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। দিন দিন আইনশৃঙ্খলা বাহিনী উন্নতি হচ্ছে এবং ভোটগ্রহণের পরিবেশ তৈরি হচ্ছে। তাই সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়েই কাজ করছি।

ইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এ বিষয়ে যারা তথ্য সংগ্রহ করছেন, তাদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, এতে মানুষ সেবা নিতে পারছে না। তাই এ বিষয়ে সবার সহযোগিতা দরকার।

বরিশাল বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজসহ জেলার সকল উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



banner close
banner close