রবিবার

২ আগস্ট, ২০২৬ ১৮ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
দুবাইয়ে বেনজীরের জামিন বাতিল করতে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এই সরকারের মন্ত্রিসভায় পাহাড়ের কোনো প্রতিনিধিত্ব নেই: নাহিদ ইসলাম বাতাসে উড়ছে গ্যাস মাটির নিচে মৃত্যুফাঁদ জুলাইয়ে রেমিট্যান্স এলো ৩৫ হাজার কোটি টাকার: বাংলাদেশ ব্যাংক ডিএমপির মুগদা ও শেরেবাংলা নগর থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেপ্তার ১৩ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ৭০ টাকা নেত্রকোণায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের নগদ অর্থ সহায়তা

জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারিতে: ড. ইউনূসকে ভলকার টুর্ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৫ ১০:২৬

শেয়ার

জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারিতে: ড. ইউনূসকে ভলকার টুর্ক
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে পতিত ফ্যাসিবাদী সরকার পরিচালিত গণহত্যা ও নৃশংসতা নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশনের চূড়ান্ত প্রতিবেদন ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রকাশ করা হবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে এ তথ্য জানিয়েছেন।

বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে এ সাক্ষাৎ হয় তাদের।

সাক্ষাৎকালে ভলকার টুর্ক জানান, ‘প্রতিবেদনটি প্রকাশের আগে এটি বাংলাদেশের সঙ্গেও শেয়ার করা হবে। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত হবে এই প্রতিবেদনটি।’

এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধগুলোর তদন্ত করার জন্য জাতিসংঘ মানবাধিকার কার্যালয়কে ধন্যবাদ জানান।

একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ মানবাধিকার প্রধানকে সহায়তার জন্য আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের নতুন করে ঢল থামানোর লক্ষ্যে মিয়ানমারের রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল তৈরি করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলামও এই বৈঠকে উপস্থিত ছিলেন।



banner close
banner close