রবিবার

২ আগস্ট, ২০২৬ ১৮ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
দুবাইয়ে বেনজীরের জামিন বাতিল করতে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এই সরকারের মন্ত্রিসভায় পাহাড়ের কোনো প্রতিনিধিত্ব নেই: নাহিদ ইসলাম বাতাসে উড়ছে গ্যাস মাটির নিচে মৃত্যুফাঁদ জুলাইয়ে রেমিট্যান্স এলো ৩৫ হাজার কোটি টাকার: বাংলাদেশ ব্যাংক ডিএমপির মুগদা ও শেরেবাংলা নগর থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেপ্তার ১৩ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ৭০ টাকা নেত্রকোণায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের নগদ অর্থ সহায়তা

কুয়াশার চাদরে মোড়ানো রাজধানী ঢাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৫ ০৯:২২

শেয়ার

কুয়াশার চাদরে মোড়ানো রাজধানী ঢাকা
ছবি: সংগৃহীত

কয়েকদিন ধরে রাজধানীতে শীতের অনুভূতি খুব একটা লক্ষ করা যায়নি। তবে বুধবার হঠাৎ চিত্র পাল্টে যায়। কুয়াশার দাপটে সূর্য উঁকি দিতে বেলা গড়িয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার সকাল থেকেই কুয়াশার চাদরে মুড়িয়ে রয়েছে রাজধানী ঢাকা।

এতে করে বৃহস্পতিবার সকাল থেকেই গত কয়েকদিনের তুলনায় শীত একটু বেশি অনুভূত হচ্ছে।

কুয়াশার এ চিত্র শুধু রাজধানীতেই নয়, দেশের উত্তরের বিভিন্ন অঞ্চলেও রয়েছে এর দাপট। সূর্যের দেখা মিলতে দেরি হওয়ায় অনেক এলাকায় তাপমাত্রার পারদও নিচের দিকে। তাতে ভোগান্তিতে পড়েছেন দিনাজপুর, কুড়িগ্রামসহ কয়েকটি জেলার মানুষ।

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, কোথাও কোথাও সেটি দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।



banner close
banner close