রবিবার

২ আগস্ট, ২০২৬ ১৮ শ্রাবণ, ১৪৩৩

একাদশ জাতীয় নির্বাচনে অনিয়ম নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৫ ২১:৫০

শেয়ার

একাদশ জাতীয় নির্বাচনে অনিয়ম নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক
ফাইল ছবি

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে করার অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য পাঁচ সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জালিয়াতি, আর্থিক লেনদেন এবং নির্বাচনী অনিয়মের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

দুদক জানায়, নির্বাচনে কিছু কেন্দ্রে ৯০ শতাংশের বেশি ভোট পড়ার দাবি, ব্যালট পেপার জালিয়াতি এবং আর্থিক সুবিধার বিনিময়ে প্রার্থীকে বিজয়ী ঘোষণার অভিযোগসহ নানা অনিয়মের প্রমাণ গণমাধ্যমে এসেছে। এসব অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলীয় নেতাকর্মী এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তা—পুলিশের আইজিপি, র‍্যাবের প্রধান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ অনেকের নাম রয়েছে।

দুদকের অনুসন্ধান দল প্রয়োজনীয় নথি, দেশি-বিদেশি সংবাদমাধ্যমে প্রচারিত প্রতিবেদন এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে।



banner close
banner close