সোমবার

৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২৬ মাঘ, ১৪৩২

জাতিসংঘ মহাসচিবসহ বিশ্বনেতাদের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৫ ২১:৩২

আপডেট: ২২ জানুয়ারি, ২০২৫ ২১:৪২

শেয়ার

জাতিসংঘ মহাসচিবসহ বিশ্বনেতাদের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ড. ইউনূস। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (২২ জানুয়ারি) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের ফাঁকে এই বৈঠকে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

চার দিনের সফরে ড. ইউনূস গত সোমবার ভোরে দাভোসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে তিনি ২০-২৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য ডব্লিউইএফের বার্ষিক সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের।

এ ছাড়া ড. ইউনূস অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ডসহ বিভিন্ন সংস্থার প্রধান, শীর্ষ নির্বাহী এবং উদ্যোক্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারও দেবেন।

সফর শেষে আগামী ২৪ জানুয়ারি ড. ইউনূস দাভোস থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।



banner close
banner close