রবিবার

১৫ নভেম্বর, ২০২৬ ১ অগ্রাহায়ণ, ১৪৩৩

মালয়েশিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৫ ১১:০৩

শেয়ার

মালয়েশিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমে ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার সুইজার‌ল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে তাদের সঙ্গে বৈঠক করেন মুহাম্মদ ইউনূস। বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার উপ-প্রস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

৪ দিনের সম্মেলনে অংশগ্রহণ করতে সোমবার দিবাগত রাতে প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ড যান। আগামী ২৫ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।