শনিবার

১৪ মার্চ, ২০২৬ ৩০ ফাল্গুন, ১৪৩২

প্রধান উপদেষ্টা ও ফিনল্যান্ডের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৫ ০৯:৫১

শেয়ার

প্রধান উপদেষ্টা ও ফিনল্যান্ডের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব।

মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘বৈঠকে তারা গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভূ-রাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা এবং রোহিঙ্গা সংকট তাদের আলোচনায় উঠে আসে।’

এ সময় একটি নিয়মভিত্তিক বিশ্ব প্রয়োজন বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব

বৈঠকে অধ্যাপক ইউনূস ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

প্রেসিডেন্ট স্টাব প্রধান উপদেষ্টাকে বলেন, ‘আমি আপনার জন্য শুভকামনা জানাই।’

গ্লোবাল সাউথের দেশগুলোকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে আরও সক্রিয় ভূমিকা নেয়ার আহ্বান জানান আলেকজান্ডার স্টাব।



banner close
banner close