শনিবার

১৪ মার্চ, ২০২৬ ৩০ ফাল্গুন, ১৪৩২

খুঁজে খুঁজে সবাইকে ধরা হবে: জাহাঙ্গীর আলম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৫ ১২:৫৭

শেয়ার

খুঁজে খুঁজে সবাইকে ধরা হবে: জাহাঙ্গীর আলম চৌধুরী
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত সবাইকে খুঁজে খুঁজে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার বেলা ১১টার দিকে আনসার-ভিডিপি সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রতিদিন দুই-একজন করে ধরা পড়ছেন। আজ ছাগলকান্ডের মতিউরকে ধরা হয়েছে। তাকেও এতদিন ধরা যায়নি। অন্যদেরও ধরা হবে, আইনের আওতায় আনা হবে। খুঁজে খুঁজে একে একে তাদের সবাইকে ধরা হবে।

অনেকেই আছেন কনস্টেবল থেকে শুরু করে ডিসি পর্যন্ত যারা সরাসরি গুলি করেছেন। অভিযোগ আছে তাদের পদায়ন-বদলি-পদোন্নতি দিয়েছেন, এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, ‘তদন্তের পর যাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। ধরা তো হচ্ছে।’

পার্শ্ববর্তী দেশের অপপ্রচারের বিরুদ্ধে সঠিক ও স্বচ্ছ সাংবাদিকতার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতা আরও বাড়ানোর অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।



banner close
banner close