শনিবার

১৪ মার্চ, ২০২৬ ৩০ ফাল্গুন, ১৪৩২

সরকার ও রাজনৈতিক দলগুলো ঠিক করবে, নির্বাচন কখন হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৫ ১৮:৫৬

শেয়ার

সরকার ও রাজনৈতিক দলগুলো ঠিক করবে, নির্বাচন কখন হবে
জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দলগুলো মিলে নির্বাচনের সময় ঠিক করবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

মঙ্গলবার পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাতের পর এ কথা বলেন তিনি।

গোয়েন লুইস বলেন, কোন সময়ে নির্বাচন হবে এটা বাংলাদেশ সরকার ও এ দেশের রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। আমরা সময়সীমা নিয়ে কিছু বলতে চাই না। আমরা নির্বাচনে শুধু কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে চাই। জাতিসংঘ কারিগরিসহ সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী।

গো‌য়েন লুইস আরও বলেন, নির্বাচনে সহায়তার জন্য প্রতিনিধিদল আগামীকাল বুধবার চট্টগ্রাম যাবে। সেখানে নির্বাচনী বিভিন্ন অংশীজন যেমন- রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে। প্রতিনিধি দল ফিরে এসে প্রতিবেদন দেবে।



banner close
banner close