শনিবার

১৪ মার্চ, ২০২৬ ৩০ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরানের খারগ দ্বীপের সামরিক স্থাপনা ধ্বংস ইরান যুদ্ধের প্রভাব: মার্কিন শেয়ারবাজারে বড় পতন, উধাও ২ ট্রিলিয়ন ডলার মোজতবা খামেনিসহ ইরানি শীর্ষ ১০ কর্মকর্তার তথ্যের জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের লেবাননের স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি বিমান হামলা, চিকিৎসক-নার্সসহ নিহত ১২ ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার সব কাগজ ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি সভাপতি সৌদি আরবের সহায়তার খেজুর বিতরণে অনিয়মের করলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ১১৪ রানে অলআউট বাংলাদেশও, সমতায় ফিরলো পাকিস্তান আমাদের ভোটটা গণনার সময় রক্ষা করতে পারিনি: সারজিস আলম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলি, ১ বাংলাদেশি আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৫ ১৫:৫৬

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলি, ১ বাংলাদেশি আহত
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আজমতপুর সীমান্তের বাগিচাপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৮ থেকে ৯ রাউন্ড গুলি ছুড়েছে। এতে আহত হয়েছেন এক বাংলাদেশি নাগরিক।

আহত শহিদুল ইসলাম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিএসএফের গুলিতে একজন আহত হবার সত্যতা নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি জানান, শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে আজমতপুর সীমান্তের আন্তর্জাতিক ১৮২ মেইন পিলার থেকে ১৩০ গজ দূরে গুলির ঘটনা ঘটে। তিন রাউন্ড গুলির শব্দ আমরা পেয়েছি।

তিনি আরও জানান, কয়েকজন চোরাকারবারি গভীর রাতে সীমান্ত পেরিয়ে ভারতের মধ্যে ফেনসিডিল আনতে যায়। এসময় শহিদুল ইসলাম নামে এক চোরাকারবারি গুলি লেগে আহত হয়। পরে ঘটনাস্থলে ২৫ বোতল ফেনসিডিলসহ একটি ধারালো হাসুয়া এবং একটি টচ লাইট উদ্ধার করা হয়েছে।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান, গভীর রাতে ৮-৯ রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। সাধারণত উভয় দেশে চোরাকারবারিরা যখন চোরাই পণ্য পাচারের চেষ্টা করে তখন বিএসএফ এ ধরনের গুলিবর্ষণ করে থাকে। তবে গুলিতে একজন আহত হয়েছে বলে জানা গেছে।

এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে নোমানসল্যান্ডে বাংলাদেশকে অবহিত না করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে থাকে বিজিবি ও বিএসএফ। এনিয়ে গত কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।



banner close
banner close