শনিবার

১৪ মার্চ, ২০২৬ ৩০ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরানের খারগ দ্বীপের সামরিক স্থাপনা ধ্বংস ইরান যুদ্ধের প্রভাব: মার্কিন শেয়ারবাজারে বড় পতন, উধাও ২ ট্রিলিয়ন ডলার মোজতবা খামেনিসহ ইরানি শীর্ষ ১০ কর্মকর্তার তথ্যের জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের লেবাননের স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি বিমান হামলা, চিকিৎসক-নার্সসহ নিহত ১২ ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার সব কাগজ ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি সভাপতি সৌদি আরবের সহায়তার খেজুর বিতরণে অনিয়মের করলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ১১৪ রানে অলআউট বাংলাদেশও, সমতায় ফিরলো পাকিস্তান আমাদের ভোটটা গণনার সময় রক্ষা করতে পারিনি: সারজিস আলম

ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি জ্যাকবসন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৫ ১২:০৫

শেয়ার

ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি জ্যাকবসন
ছবি: সংগৃহীত

ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি অ্যান জ্যাকবসন।

শনিবার (১১ জানুয়ারি) সকালে তিনি ঢাকায় এসে পৌঁছান। মার্কিন দূতাবাস সূত্রে এই তথ্য জানা গেছে।

দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে জানিয়েছে, বাংলাদেশে তাদের নতুন অন্তর্বর্তীকালীন চার্জ ডি অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসনকে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত।

পোস্টে আরও লেখা হয়েছে, জ্যাকবসন কূটনীতিতে বিশাল অভিজ্ঞতাসম্পন্ন। তিনি তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও কসোভোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। শক্তিশালী আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে রাষ্ট্রদূত জ্যাকবসন নিষ্ঠা ও দূরদর্শিতার সঙ্গে ঢাকা মিশনের নেতৃত্ব দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এরআগে, মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকায় মার্কিন দূতাবাসে পিটার হাসের উত্তরসূরি হিসেবে নতুন কোনো রাষ্ট্রদূত না আসা পর্যন্ত দায়িত্ব পালন করবেন মার্কিন পররাষ্ট্র বিভাগের সিনিয়র সদস্য ট্র্যাসি অ্যান জ্যাকবসন। আগামী ১১ জানুয়ারি শনিবার দায়িত্ব নেবেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ট্র্যাসি জ্যাকবসন। গৌরবময় কূটনৈতিক জীবনে তিনি তিনবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন– তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কসোভোতে।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে পিটার হাসের উত্তরসূরি হিসেবে ডেভিড মিলিকে মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু মার্কিন সিনেটে মনোনয়নের শুনানি না হওয়ায় শেষ পর্যন্ত ঢাকায় আসছেন না ডেভিড মিলি।



banner close
banner close