শনিবার

১৪ মার্চ, ২০২৬ ৩০ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরানের খারগ দ্বীপের সামরিক স্থাপনা ধ্বংস ইরান যুদ্ধের প্রভাব: মার্কিন শেয়ারবাজারে বড় পতন, উধাও ২ ট্রিলিয়ন ডলার মোজতবা খামেনিসহ ইরানি শীর্ষ ১০ কর্মকর্তার তথ্যের জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের লেবাননের স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি বিমান হামলা, চিকিৎসক-নার্সসহ নিহত ১২ ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার সব কাগজ ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি সভাপতি সৌদি আরবের সহায়তার খেজুর বিতরণে অনিয়মের করলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ১১৪ রানে অলআউট বাংলাদেশও, সমতায় ফিরলো পাকিস্তান আমাদের ভোটটা গণনার সময় রক্ষা করতে পারিনি: সারজিস আলম

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে আজ ঢাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৫ ১০:৪০

শেয়ার

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে আজ ঢাকা
ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ু দূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ু দূষণের কবলে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৩০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৩৪৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের কলকাতা শহর। এ ছাড়া ২১৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের আরেক শহর মুম্বাই, ২১৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে দেশটির আরেক শহর দিল্লি এবং পঞ্চম অবস্থানে থাকা উজবেকিস্তানের রাজধানী তাশখন্দের স্কোর ১৯০।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয়।

এদিকে ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়।এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।



banner close
banner close