শনিবার

১৪ মার্চ, ২০২৬ ৩০ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরানের খারগ দ্বীপের সামরিক স্থাপনা ধ্বংস ইরান যুদ্ধের প্রভাব: মার্কিন শেয়ারবাজারে বড় পতন, উধাও ২ ট্রিলিয়ন ডলার মোজতবা খামেনিসহ ইরানি শীর্ষ ১০ কর্মকর্তার তথ্যের জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের লেবাননের স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি বিমান হামলা, চিকিৎসক-নার্সসহ নিহত ১২ ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার সব কাগজ ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি সভাপতি সৌদি আরবের সহায়তার খেজুর বিতরণে অনিয়মের করলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ১১৪ রানে অলআউট বাংলাদেশও, সমতায় ফিরলো পাকিস্তান আমাদের ভোটটা গণনার সময় রক্ষা করতে পারিনি: সারজিস আলম

দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এফপিএমসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৫ ০৯:৪৩

শেয়ার

দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এফপিএমসি
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের গঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি) দেশের খাদ্য নিরাপত্তা ও সার্বিক খাদ্য পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কমিটি পুনর্গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

এ কমিটি গঠন করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে সভাপতি হিসেবে রয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

২১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) মহাপরিচালক সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এফপিএমইউ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। প্রয়োজনে সদস্য কো-অপ্ট করার ক্ষমতা দেয়া হয়েছে কমিটিকে।

এই কমিটির কাজ দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



banner close
banner close