শনিবার

১৪ মার্চ, ২০২৬ ৩০ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরানের খারগ দ্বীপের সামরিক স্থাপনা ধ্বংস ইরান যুদ্ধের প্রভাব: মার্কিন শেয়ারবাজারে বড় পতন, উধাও ২ ট্রিলিয়ন ডলার মোজতবা খামেনিসহ ইরানি শীর্ষ ১০ কর্মকর্তার তথ্যের জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের লেবাননের স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি বিমান হামলা, চিকিৎসক-নার্সসহ নিহত ১২ ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার সব কাগজ ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি সভাপতি সৌদি আরবের সহায়তার খেজুর বিতরণে অনিয়মের করলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ১১৪ রানে অলআউট বাংলাদেশও, সমতায় ফিরলো পাকিস্তান আমাদের ভোটটা গণনার সময় রক্ষা করতে পারিনি: সারজিস আলম

তিন মন্ত্রণালয়ে নিয়োগ-বদলি ও শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দিতে কমিটি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৫ ২০:৩৫

শেয়ার

তিন মন্ত্রণালয়ে নিয়োগ-বদলি ও শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দিতে কমিটি
ফাইল ছবি

তিন মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে উচ্চ পর্যায়ের তিনটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়গুলো হলো-জনপ্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্যমতে, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ যুগ্ম-সচিব ও এর ওপরের পদমর্যাদার কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে ‘জনপ্রশাসনবিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে ছয় সদস্যের কমিটিতে আরও রয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিব, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে এ কমিটির সদস্য সচিব করা হয়েছে।

পুলিশের সহযোগী বাহিনীতে জেলা পুলিশের এসপি, ডিআইজি ও এর ওপরের স্তরে নিয়োগ, বদলি ও শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দিতে ‘আইনশৃঙ্খলাবিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে সভাপতি করে সাত সদস্যের এই কমিটিতে রয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, উপদেষ্টা ড. আসিফ নজরুল, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।

নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনকে এ কমিটির সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক, সমপর্যায়ের অন্যান্য ও এর ওপরের পদে নিয়োগ, বদলি ও শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে ‘পররাষ্ট্রবিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।

এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। কমিটির সদস্য করা হয়েছে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলীসংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র সচিব।

কমিটিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা মো. মাহফুজ আলমকে সদস্য সচিব করা হয়েছে।



banner close
banner close