শনিবার

১৪ মার্চ, ২০২৬ ৩০ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরানের খারগ দ্বীপের সামরিক স্থাপনা ধ্বংস ইরান যুদ্ধের প্রভাব: মার্কিন শেয়ারবাজারে বড় পতন, উধাও ২ ট্রিলিয়ন ডলার মোজতবা খামেনিসহ ইরানি শীর্ষ ১০ কর্মকর্তার তথ্যের জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের লেবাননের স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি বিমান হামলা, চিকিৎসক-নার্সসহ নিহত ১২ ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার সব কাগজ ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি সভাপতি সৌদি আরবের সহায়তার খেজুর বিতরণে অনিয়মের করলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ১১৪ রানে অলআউট বাংলাদেশও, সমতায় ফিরলো পাকিস্তান আমাদের ভোটটা গণনার সময় রক্ষা করতে পারিনি: সারজিস আলম

রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম সংশোধন করতে আপিল বিভাগে আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৫ ১৩:৩৬

শেয়ার

রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম সংশোধন করতে আপিল বিভাগে আবেদন
ছবি: সংগৃহীত

দেশের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম ঠিক করতে আপিল বিভাগে দ্রুত রিভিউ শুনানির আবেদন করেছে বিচারকদের সংগঠন জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগে আইনজীবী ব্যারিস্টার নিহাদ কবীর এ আবেদন করেন। রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমের মামলাটি শুনানি করতে ১৬ জানুয়ারি আইটেম-১০-এ রাখতে বলেছেন আপিল বিভাগ।

২০১৫ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম ঠিক করে রায় দেন আপিল বিভাগ। যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় ২০১৬ সালের ১০ নভেম্বর।

সেই রায়ে বলা হয়, সংবিধান যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ আইন, সেহেতু রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমের শুরুতেই সাংবিধানিক পদাধিকারীদের গুরুত্ব অনুসারে রাখতে হবে। জেলা জজ ও সমমর্যাদার বিচার বিভাগীয় সদস্যরা রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমের ২৪ নম্বর থেকে ১৬ নম্বরে সরকারের সচিবদের সমমর্যাদায় উন্নীত হবেন। জুডিশিয়াল সার্ভিসের সর্বোচ্চ পদ জেলা জজ। অন্য প্রশাসনের সর্বোচ্চ স্তরে সচিবরা রয়েছেন। অতিরিক্ত জেলা জজ ও সমমর্যাদার বিচার বিভাগীয় সদস্যদের অবস্থান হবে জেলা জজদের ঠিক পরেই, রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমের ১৭ নম্বরে।

রায়ে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম কেবল রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। নীতি নির্ধারণী ক্ষেত্র বা অন্য কোনো কার্যক্রমে যেনো এর ব্যবহার না হয়।



banner close
banner close