শনিবার

১৪ মার্চ, ২০২৬ ৩০ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরানের খারগ দ্বীপের সামরিক স্থাপনা ধ্বংস ইরান যুদ্ধের প্রভাব: মার্কিন শেয়ারবাজারে বড় পতন, উধাও ২ ট্রিলিয়ন ডলার মোজতবা খামেনিসহ ইরানি শীর্ষ ১০ কর্মকর্তার তথ্যের জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের লেবাননের স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি বিমান হামলা, চিকিৎসক-নার্সসহ নিহত ১২ ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার সব কাগজ ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি সভাপতি সৌদি আরবের সহায়তার খেজুর বিতরণে অনিয়মের করলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ১১৪ রানে অলআউট বাংলাদেশও, সমতায় ফিরলো পাকিস্তান আমাদের ভোটটা গণনার সময় রক্ষা করতে পারিনি: সারজিস আলম

বিডিআর বিদ্রোহের বিচার: অস্থায়ী আদালতে আগুন, নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৫ ১২:১৯

আপডেট: ৯ জানুয়ারি, ২০২৫ ১৩:৫১

শেয়ার

বিডিআর বিদ্রোহের বিচার: অস্থায়ী আদালতে আগুন, নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে
ছবি: সংগৃহীত

বিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের একটি কক্ষে আগুন দেওয়া হয়েছে। প্রধান দুটি ফটক তালাবদ্ধ থাকায় ফায়ার সার্ভিস কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি। ফলে আগুনে কিছু নথিপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে চকবাজার থানা পুলিশ।

বিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য আলিয়া মাদ্রাসা মাঠে আদালত বসানোর প্রতিবাদে শিক্ষার্থীরা বুধবার রাত থেকে সড়ক অবরোধ করেছেন। সড়কে টায়ার জ্বালিয়ে ও অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। এতে আদালতের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশের রাস্তায়ও যানজট দেখা গেছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হোসেন অবরোধের বিষয়টি জানিয়েছেন। ওসি বলেছেন, “আলিয়া মাদ্রাসার মাঠে পুলিশকে ঢুকতে বাধা দিয়েছেন শিক্ষার্থীরা। পুলিশ সেখানে অবস্থান করছে।”

পিলখানা হত্যাকাণ্ডে হওয়া মামলায় দণ্ডিত বিডিআর সদস্যদের কারামুক্তি, মামলার পুনঃ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত এবং চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে বুধবার সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনেরা।

বৃহস্পতিবার শাহবাগ ব্লকেড করা হবে বলেও জানিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। বর্তমানে বাহিনীর নাম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়েছে।



banner close
banner close