শনিবার

১৪ মার্চ, ২০২৬ ৩০ ফাল্গুন, ১৪৩২

সর্বশেষ
মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরানের খারগ দ্বীপের সামরিক স্থাপনা ধ্বংস ইরান যুদ্ধের প্রভাব: মার্কিন শেয়ারবাজারে বড় পতন, উধাও ২ ট্রিলিয়ন ডলার মোজতবা খামেনিসহ ইরানি শীর্ষ ১০ কর্মকর্তার তথ্যের জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের লেবাননের স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি বিমান হামলা, চিকিৎসক-নার্সসহ নিহত ১২ ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার সব কাগজ ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি সভাপতি সৌদি আরবের সহায়তার খেজুর বিতরণে অনিয়মের করলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ১১৪ রানে অলআউট বাংলাদেশও, সমতায় ফিরলো পাকিস্তান আমাদের ভোটটা গণনার সময় রক্ষা করতে পারিনি: সারজিস আলম

আজ থেকে শুরু বিডিআর বিদ্রোহের বিচার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৫ ১১:৩১

আপডেট: ৯ জানুয়ারি, ২০২৫ ১১:৩৪

শেয়ার

আজ থেকে শুরু বিডিআর বিদ্রোহের বিচার
ফাইল ছবি

ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে পিলখানা বিডিআর হত্যা মামলার আদালত বসবে। আদালতে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) বিদ্রোহের মামলার বিচারকাজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে শুরু হবে।

গতকার বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিডিআর সদর দফতরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে করা মামলার বিচার পরিচালনার জন্য বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের মাঠে নির্মিত ভবনটিকে অস্থায়ী আদালত বানিয়ে বিচার পরিচালিত হয়ে আসছে।

বিডিআর সদর দফতরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে করা মামলার বিচার পরিচালনার জন্য বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের মাঠে নির্মিত ভবনটিকে অস্থায়ী আদালত বানিয়ে বিচার পরিচালিত হয়ে আসছে।

তবে গত জুলাই-আগস্ট ছাত্রদের আন্দোলনের সময় আদালত ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরবর্তীতে ছাত্রদের বাধার কারণে বিচারের কাজ পরিচালনা বাধাগ্রস্ত হওয়ায় স্থান পরিবর্তনের সুযোগ আছে কিনা সে নিয়ে আলোচনা চলছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

এর আগে, গত অক্টোবরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন পিলখানা হত্যাকাণ্ড ও বিডিআর বিদ্রোহ মামলায় বন্দি আসামিদের স্বজনরা। তাদের দাবি হত্যা মামলায় খালাস ও বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পরও শুধু বিস্ফোরক আইনের মামলায় দীর্ঘদিন তাদের কারাগারে আটকে রাখা হয়েছে। তারা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের দায় যাদের ওপর চাপানো হয়েছে তারা মূলত নিরপরাধ।



banner close
banner close