সোমবার

৩ আগস্ট, ২০২৬ ১৯ শ্রাবণ, ১৪৩৩

যুক্তরাজ্য বাংলাদেশে একটি স্বচ্ছ নির্বাচন চায়: রূপা হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৫ ১০:৩৪

শেয়ার

যুক্তরাজ্য বাংলাদেশে একটি স্বচ্ছ নির্বাচন চায়: রূপা হক
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য বাংলাদেশে একটি স্বচ্ছ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক। তিনি বলেন, ‘তবে এর জন্য প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার থাকতে হবে। যদি খুব তাড়াহুড়া করা হয়, সেটি বাংলাদেশের জন্য বিপজ্জনক হবে।’

বুধবার রাজধানী ঢাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২০১৭ সালের পর গত বছর মে মাসে জাতিসংঘের একটি বৈঠকে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন জানিয়ে রূপা হক বলেন, ‘সে সময় আমি ১ দশমিক শূন্য বাংলাদেশ দেখেছি। আর এখন আমি ২ দশমিক শূন্য বাংলাদেশ দেখছি। মে মাসে যখন এসেছিলাম, তখন সব জায়গায় শুধু দুটি ছবি দেখেছি। একটি হাসিনার আরেকটি মুজিবের ছবি। এটি ভালো অভ্যাস নয়। সব জায়গায় মূর্তি দেখেছি। বিষয়টি দৃষ্টিকটু লেগেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ উদীয়মান দেশ। যুক্তরাজ্যের তুলনায় এটি অনেক ছোট্ট দেশ। কিন্তু এখানে কর্মক্ষম তরুণ জনশক্তি আছে। তাদেরকে রাষ্ট্র সংস্কারে কাজে লাগাতে হবে।’

বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণ করে থাকেন জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ কখনো আমাকে নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানায়নি। গত ৭ জানুয়ারি বাংলাদেশে অবশ্য আসল নির্বাচন ছিল না, বরং নকল নির্বাচন ছিল। অধ্যাপক ইউনূস নিশ্চিত করেছেন এক বছরের মধ্যে আশা করা যায় যে নির্বাচন হবে। একটি সত্যিকারের স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একইসঙ্গে সত্যিকারের স্বচ্ছ নির্বাচনের জন্য প্রয়োজনীয় কাঠামোগুলো থাকতে হবে। যদি খুব তাড়াহুড়া করা হয়, সেটি বাংলাদেশের জন্য বিপজ্জনক হবে।’



banner close
banner close