সোমবার

৩ আগস্ট, ২০২৬ ১৯ শ্রাবণ, ১৪৩৩

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে আগুন, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৫ ০৯:০৬

শেয়ার

সাভারে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে আগুন, নিহত ৪
ছবি: সংগৃহীত

সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চার জন ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি অ্যাম্বুলেন্স। এতে করে গাড়ি দুটিতে আগুন ধরে যায়। পরে আরও একটি বাসে ছড়িয়ে পড়ে সেই আগুন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে যায় যানবাহন তিনটি।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ম্যানেজার মেহেরুল বলেন, ‘রাত ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চার জন অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, ‘প্রাথমিকভাবে অ্যাম্বুলেন্সে থাকা চার জনের মৃত্যুর বিষয় জানতে পেরেছি। আরো বিস্তারিত জানার চেষ্টা করছি।’



banner close
banner close