ছবি: সংগৃহীত
রাজধানীর পান্থপথ, চকবাজার, কারওয়ান বাজার, রসুলবাগ এবং কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ১৯ চাঁদাবাজ ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই ১৯ জনকে গ্রেফতার করে।
শুক্রবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারদের আইনানুগ প্রক্রিয়ায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।
আরও পড়ুন:








