পৌষের শুরু থেকেই রাজধানীতে শীত সেভাবে আঁচ করা যায়নি। তবে নতুন বছরের প্রথমদিন থেকে শীত বেশি অনুভূত হচ্ছিল। শনিবার ভোরে রাজধানীতে শীত অনুভূত হলেও কুয়াশার চাপ তেমন ছিল না। সকাল ৮টার পর দেখা মেলে সূর্যের। স্বাভাবিক দিনের মতো কাজে বেরিয়েছেন শ্রমজীবীরা।
এদিকে, রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটি আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববারও দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে সোমবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ ছাড়া আবহাওয়া অফিস আরও বলছে, এ কয়দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন:








