সোমবার

৩ আগস্ট, ২০২৬ ১৯ শ্রাবণ, ১৪৩৩

খসড়া ভোটার তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৫ ১১:৫৪

শেয়ার

খসড়া ভোটার তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত

খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এ তালিকা প্রকাশ করেছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। আগে ছিল ১২ কোটি ১৮ লক্ষ ৫০ হাজার ১৬০ জন। অর্থাৎ এবার ভোটার বেড়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন।

শতকরার হিসাবে যা প্রায় এক দশমিক পাঁচ ভাগ। এর মধ্যে পুরুষ ১ দশমিক ৯ শতাংশ ও নারী ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে ১৭ জানুয়ারি পর্যন্ত থাকবে ভোটার সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর শেষ দিন। আর এ বিষয়ে শুনানি নিষ্পত্তির শেষ দিন আগামী ৩০ জানুয়ারি।



banner close
banner close