সোমবার

৩ আগস্ট, ২০২৬ ১৯ শ্রাবণ, ১৪৩৩

বাংলাদেশকে অশান্ত রাখতে চাইলে কেউ শান্তিতে থাকবে না: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৪ ২০:৪১

শেয়ার

বাংলাদেশকে অশান্ত রাখতে চাইলে কেউ শান্তিতে থাকবে না: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে আবারও চিঠি দেয়া হবে। গুরুত্ব না দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চাইলে তাদেরও শান্তিতে থাকতে দেয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দুই দিনব্যাপী জাতীয় সংলাপের শেষ দিনের অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের জন্য ন্যাশনাল স্টেট খুবই গুরুত্বপূর্ণ। ভারত, চীন, আমেরিকার সাথে ভালো সম্পর্কে ধরে রাখতে হবে, আর্থিকভাবে এগোতে তাদের প্রয়োজন।

উপদেষ্টা বলেন, মিয়ানমার সীমান্তের প্রায় শতভাগ আরাকান আর্মির দখলে চলে গেছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে এখনই কথা বলা যাচ্ছে না। তাই আগামী দুই থেকে ছয় মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে আবারও চিঠি দেয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, তারা গড়িমসি করে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চাইলে কেউ শান্তিতে থাকতে পারবে না।



banner close
banner close