রবিবার

৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২৬ মাঘ, ১৪৩২

শুধু কাগজে-কলমে সংস্কার করলে হবে না, এটা চর্চা করতে হবে: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৪ ২০:৪০

শেয়ার

শুধু কাগজে-কলমে সংস্কার করলে হবে না, এটা চর্চা করতে হবে: পরিবেশ উপদেষ্টা
সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

শুধু কাগজে-কলমে সংস্কার করলে হবে না, এটা চর্চা করতে হবে, যাতে মানুষ সুফল পায় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ঐক্য কোন পথে’ শীর্ষক অধিবেশনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

সংস্কার প্রশ্নে পিছপা হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না বলেও জানিয়েছেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, আমাদের মনে রাখতে হবে, আমরা যদি ছকে ফেলা রাজনীতিকে বদলানোর চেষ্টা করি, বৈষম্য ভাঙার কথা বলি, এই যাত্রা কোনো দিনও সহজ হবে না। খুবই কঠিন রাস্তার মধ্য দিয়ে আমাদের যেতে হবে। তার জন্য আমাদের ধৈর্য রাখতে হবে।

তিনি বলেন, প্রথাগত বিষয়গুলো একদিনে ভাঙা যাবে না। পরিবর্তনের দায়িত্ব শুধু সরকারের নয়, সবাইকেই নিতে হবে। রাজনৈতিক নেতাদের ভূমিকাটা সেখানে অনেক বড়।

৩-৪ আগস্টের আগে কেউ শেখ হাসিনার স্বৈরশাসনের যে অবসান ঘটবে তা অনুমানও করতে পারেননি বলে জানান রিজওয়ানা হাসান। বিপ্লবের মাধ্যমে আসা অন্তর্বর্তী সরকার ম্যান্ডেট নিয়ে চিন্তিত নয় বলেও উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা বলেন, এবার সংস্কার প্রশ্নে পিছপা হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না। আবার সংস্কারে জনমতের প্রতিফলন ঘটাতে না পারলে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন কঠিন হবে।

তিনি বলেন, কতগুলো সংস্কারের প্রশ্নে আমাদের জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে। তার জন্য প্রয়োজনে ছাড় দিতে হবে। হঠাৎ করে পরিবর্তিত হয়ে যাবে না, তবে বড় ধরনের পরিবর্তন তারুণ্যই আনতে পারবে। পরিবর্তন একটা প্রক্রিয়া, কেবল আইন করে গেলেই পরিবর্তন হবে না, প্রক্রিয়াটা চালু রাখতে হবে। এই প্রক্রিয়ায় তারুণ্য ও অভিজ্ঞতা দুটোরই ভূমিকা থাকা প্রয়োজন। সংস্কারের বিষয়ে ঐক্যমত থাকতে হবে। এ ক্ষেত্রে কেউ কাউকে প্রতিপক্ষ ভাবা ঠিক নয়।



banner close
banner close