রবিবার

৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২৬ মাঘ, ১৪৩২

সংস্কার ব্যতিত নির্বাচন সম্ভব নয়: ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৪ ১১:৩৬

শেয়ার

সংস্কার ব্যতিত নির্বাচন সম্ভব নয়: ড. মুহাম্মদ ইউনূস
ফাইল ছবি

সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একইসঙ্গে চলবে।’

শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে ভিডিও বার্তায় বক্তব্যকালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ‘নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের, তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত নাগরিকদের সেখানে কিছু করার নেই। তারা সংস্কারের সঙ্গে যুক্ত থাকবেন।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের বিরুদ্ধশক্তির অব্যাহত চক্রান্ত আমাদের ঐক্য আরও মজবুত করেছে।’

সংস্কারের এই মহাযজ্ঞে সকলকে আনন্দের সঙ্গে যুক্ত থাকার আহ্বানও জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরে পেছনে ফেরার সুযোগ নেই মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিবাদ বাংলাদেশকে সকল রকমের আদর্শ থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারে নিয়ে গিয়েছিল। আমরা আবারো সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায়বিচার নিশ্চিত করবো।’



banner close
banner close