রবিবার

৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২৬ মাঘ, ১৪৩২

বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নতি: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৪ ১১:০৭

শেয়ার

বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নতি: পররাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-চীনের সম্পর্ক পারস্পরিক সম্মানবোধ ও আত্মবিশ্বাসের উপরে গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ-চীন সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে।’

শুক্রবার সকালে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে এ কথা বলেন তিনি। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান। এ কাজে চীনের আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।’

এ সময় চীনে বাংলাদেশের রফতানি বাড়ানোর আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘সব সংকটে বাংলাদেশের পাশে ছিল চীন। কোভিড কিংবা জুলাই আন্দোলনেও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা দেশ ছেড়ে যায়নি। সব প্রকল্প সময়মতো শেষ হয়েছে।’

বাংলাদেশ-চীন সম্পর্ক আগের মতোই থাকবে বলেও আশাপ্রকাশ করেন চীনা রাষ্ট্রদূত।



banner close
banner close