রবিবার

৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২৬ মাঘ, ১৪৩২

বিডিআর হত্যাকাণ্ডে দলিল প্রমাণের ভিত্তিতে কোনো দেশের সম্পৃক্ততা পেলে দায়ী করা হবে: কমিশন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:১১

আপডেট: ২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:৪৮

শেয়ার

বিডিআর হত্যাকাণ্ডে দলিল প্রমাণের ভিত্তিতে কোনো দেশের সম্পৃক্ততা পেলে দায়ী করা হবে: কমিশন চেয়ারম্যান
ফাইল ছবি

দলিল প্রমাণের ভিত্তিতে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে দেশের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকেই দায়ী করা হবে বলে জানিয়েছেন গঠিত স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দফতরের ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজিবি) সম্মেলন কক্ষে কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

ফজলুর রহমান বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত শেষ হবে। কোনো কিছু দ্বারা প্রভাবিত হবো না।’
কমিশনের জন্য সাচিবিক সুবিধা প্রয়োজন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘দেশি বিদেশি ষড়যন্ত্র ও শত্রুকে চিহ্নিত করতে দায়িত্ব দেয়া হয়েছে। তাই কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিরাপত্তাসহ নানা সুবিধাদি নিশ্চিত করতে হবে।’
ফজলুর রহমান বলেন, ‘তদন্ত কমিশনের সব কাজ জাতির সামনে খোলামেলাভাবে উপস্থাপন করা হবে। দুজন দেশি ও বিদেশি আইনজ্ঞ আমাপদের সঙ্গে কাজ করবেন।’
এর আগে গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার।



banner close
banner close